সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
নলছিটি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা: সেবার মান ও জনবল সংকট নিরসনে সভাপতির আশ্বাস সাংবাদিক তোফায়েল আলম ভুঁইয়াকে প্রাণনাশের হুমকির তীব্র নি-ন্দা ও প্রতি-বাদ জানাই গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত রাজশাহীতে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জে তালা-কের প্রতি-শোধ নিতে দ্বিতীয় স্বামীর গ-লায় জুতার মালা জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ; আজ ভাগ্য নির্ধারণ ১০ প্রার্থীর পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত গোদাগাড়ীতে অটোচালক শিহাব হ-ত্যার সাথে জড়িতদের গ্রে-ফতারের দাবীতে মানববন্ধন।

দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি, সমবায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়নে সমবায় ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী কাজে ব্যবহার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায় একটি কার্যকর মাধ্যম।
তারা আরও বলেন, সমবায়ের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও ঐক্য। এসব মূল্যবোধ ধারণ করে সমবায় কার্যক্রম পরিচালনা করা গেলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin