সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন জাককানইবি’র পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করলেন “অতিরিক্ত পুলিশ সুপার মামুন

চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬৩ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এরপরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আজিজ আহমেদ (অতিরিক্ত দায়িত্ব)।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় ও বিনিয়োগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল।

এ সময় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায় সমিতির সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin