বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
সাইবার সু-রক্ষা আইন পুনর্বিন্যাস- সাংবাদিক ও মালিক গ্রে-প্তারে লাগবে আদালতের অনুমতি প্রবাসীদের সহযোগিতায় মাথা গোঁ/জার ঠাঁই পেলেন অস-হায় হুজেরা খাতুন সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দো-য়া প্রত্যাশী এসআরবি-১২ সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত অ-স্ত্র ও গো-লাবারুদ সম্পর্কে মহেশপুরে ১২৫ পিস ইয়া-বা ও মোবাইল ও নগদ টাকাসহ ১ মাদ-ক কার-বারি গ্রেফ-তার পলা-তক ২ ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগু-ন ও বি-স্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত ‎সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত জে-ল জুলু-ম হয়-রানীর শি-কার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে -কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল মহেশপুরে ৬০ গ্রাম গাঁ-জাসহ ৩ মা-দক কারবারি গ্রে-ফতার, পলা-তক ১

মহেশপুরে ১২৫ পিস ইয়া-বা ও মোবাইল ও নগদ টাকাসহ ১ মাদ-ক কার-বারি গ্রেফ-তার পলা-তক ২

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩,০০০ টাকা এবং একটি স্মার্টফোন সহ মোঃ শফিউল্লাহ (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে গেছে ।

গত ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ২২:০৫ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ৬নং নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামস্থ জনৈক রবিউল হোসেনের পেয়ারা বাগানে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিঃ) অপু কুমার বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ মহেশপুর থানাধীন নেপা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্তে বিশেষ ডিউটি করাকালে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ধৃত আসামির নিজ দখল ও হেফাজত থেকে উদ্ধার করা হয় ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ( যার আনুমানিক মূল্য ৩৭,৫০০ টাকা)। এছাড়া ১টি ডার্ক নেভী ব্লু রঙের ভিভো স্মার্টফোন (মডেল: Vivo Y200e 5G)।
ও মাদক বিক্রির নগদ ৩,০০০/- টাকা ।

অভিযান শেষে জব্দতালিকা প্রস্তুতপূর্বক আসামি ও আলামতসহ থানায় এসে এসআই (নিঃ) হিমানিষ বিশ্বাস বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। মহেশপুর থানার মামলা নং-৫২, তারিখ- ৩০/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই (নিঃ) হিমানিষ বিশ্বাস।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিবরণ:
• গ্রেফতারকৃত আসামি: ১। মোঃ শফিউল্লাহ (৩০), পিতা-মোঃ সুজা উদ্দীন, গ্রাম-কুল্লাহ, ইউপি-নেপা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ।
• পলাতক আসামি: ২জন।
পিসিপিআর (PCPR) ও অপরাধের ইতিহাস:
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পিসিপিআর যাচাইয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অপরাধমূলক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামি শফিউল্লাহর বিরুদ্ধে পূর্বে মহেশপুর থানায় মাদক মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ডের রেকর্ড রয়েছে। পলাতক অপর আসামিদের বিরুদ্ধেও মহেশপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও অন্যান্য ধারার মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।
মাদক নির্মূলে মহেশপুর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রেরক:
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin