বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি-১২ সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত অ-স্ত্র ও গো-লাবারুদ সম্পর্কে মহেশপুরে ১২৫ পিস ইয়া-বা ও মোবাইল ও নগদ টাকাসহ ১ মাদ-ক কার-বারি গ্রেফ-তার পলা-তক ২ ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগু-ন ও বি-স্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত ‎সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত জে-ল জুলু-ম হয়-রানীর শি-কার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে -কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল মহেশপুরে ৬০ গ্রাম গাঁ-জাসহ ৩ মা-দক কারবারি গ্রে-ফতার, পলা-তক ১ কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে দোকান চু-রির ঘটনায় গ্রে-প্তার- ২   সাভারে শ্রমিক আন্দো-লনে একজন ওসি ও ৪ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহ-ত এক যুগ ধরে চার দেয়ালে ব-ন্দি যুবকের জীবন

‎সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎খুলনার পাইকগাছায় সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, কবিতা আবৃতি, আলোচনা সভা, সম্মাননা পত্র ও পুরস্কার প্রদান।
‎৪ নভেম্বর বুধবার ১১ টায় উপজেলার নতুন বাজার কার্যালয়ে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শংকর প্রসাদ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, কবি,লেখক,শিল্পী ও অবসরপ্রাপ্ত উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক শংকর প্রসাদ মুনি।
‎বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন, সাহেব আলী, জি, এম হারুন আর রশিদ, সমাজ সেবক সাথী সরকার, লিনজা আক্তার মিথিলা, রিমি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন।
‎মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হক এর কর্মময় জীবনী রচনা প্রতিযোগিতায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষার্থী আনিসা ইসলাম প্রথম স্থান, নিঝুম সওদা এশা ও রিমি গাইন মিথিলা দ্বিতীয় স্থান, সুমাইয়া সুলতানা তৃতীয় স্থান এবং কুইজ প্রতিযোগীতায় লিনজা আক্তার মিথিলা প্রথম স্থান,রাইসা আক্তার মুন দ্বিতীয় স্থান ওপাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আবির সরকার (অভ্র) তৃতীয় স্থান অধিকার করেন। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রতিযোগী ৩০ জন ছাত্র- ছাত্রীকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
‎উল্লেখ্য কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৬ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক, সম্মাননা সনদ ও পুরুস্কার প্রদান করা হচ্ছে।
‎
‎
‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin