
নিজস্ব সংবাদদাতা-:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট বাজারে দোকান চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পূর্বপাড়া ওয়াবদারহাট নামক বাজারে ০৯/০৯/২৬ ইং রাতে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এ দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- সোহেল তালুকদার (৩০), পিতা ইউনুস তালুকদার, গ্রাম- নোয়াধা, অপর আসামী রাসেল মোল্লা (৩৮), পিতা সিদ্দিক মোল্লা, গ্রাম- পূর্বপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
এ ঘটনায় গত ১৩-০৯/২৬ ইং তারিখে দোকান মালিক মোহন শিকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় ১নং আসামি সোহেল তালুকদারকে গত সোমবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৩নং আসামি রাসেল মোল্লাকে গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশ। এ বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
মামলার বিবরণে জানা গেছে, গত ৯ অক্টোবর ২০২৬ ইং ওয়াবদার হাট বাজারের অটো পার্টস এর ব্যাবসায়ী মঈন শিকদার প্রতিদিনের ন্যায় রাত আনুমানিক ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরের দিন সকালে পাশের দোকানদার বাচ্চু শেখ মঈন শিকদারকে ফোন করে জানায়, তোমার দোকানের কড়া কাটা এবং দোকান খোলা সম্ভবত তোমার দোকান চুরি হয়েছে। খবর শুনে সাথে সাথে মঈন শিকদার দোকানে এসে দেখে একটি অটো ভ্যান, কয়েকটি মোটর, চারটি ব্যাটারি, কিছু নগদ টাকা এবং অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোর চক্র। যার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে বাজারের পাহারাদার সাইফুল মিয়া (২৮) ও সমর মিয়া (৫০) কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, রাত আনুমানিক ৩ ঘটিকার সময় মঈনের
দোকানের সামনে হইতে একটি ভ্যান গাড়ি এবং তাতে কিছু মালামাল নিয়া উপরে উল্লেখিত আসামিগণ ভ্যান চালাইয়া যাইতে দেখা গেছে। আমরা ওদেরকে চিনতে পেরে দূর থেকে তাদেরকে ডাক দিয়ে থামানোর চেষ্টা করিলে দ্রুত তারা ভ্যান গাড়ি চালাইয়া পালিয়ে যায়।
এ বিষয়ে দোকান মালিক মঈন
শিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, খবর পেয়ে দ্রুত দোকানে আসিয়া দেখি আমার দোকানের ভ্যান গাড়ি সহ অন্যান্য মালামাল এবং ক্যাশে থাকা নগদ তিন হাজার টাকা দোকানের তালার করা ভাঙ্গিয়া নিয়ে গেছে। আমার যে সমস্ত মালামাল চুরি হয়েছে তাতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এবং পাহারাদারদের কথা মোতাবেক ওই তিনজনের নামে আমি ১৩-১০ ২০২৬ তারিখে একটি মামলা দায়ের করি। সেই মামলার পরিপেক্ষিতে তিনজন আসামির মধ্যে এক নম্বর ও তিন নম্বর আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি আরেক আসামিকেও গ্রেফতার করা হবে এবং তাদেরকে বিচারে আওতায় এনে সঠিক বিচার করা হবে। যাতে তারা আর কোন দোকানে চুরি করতে না পারে এবং দোকানদার বা ব্যবসায়ীগণের ক্ষতি করতে না পারে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামানের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, ৩ নং আসামি রাসেল মোল্লাকে ঐদিন-ই সকালে গ্রেফতার করেছি, ১ নম্বর আসামি সোহেল তালুকদারকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়েও তার কোন খবর পাওয়া যায়নি। পরবর্তীতে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তার বাড়ি থেকে গত সোমবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আরেক আসামি সালমান শিকদারকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।