বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
বরিশালে নি-স্পত্তিকৃত মা-দক মামলার আলামত পুড়িয়ে ধ্বং/স অবশেষে গু-ড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি ক-বর মানবতার কল্যাণে যাত্রা শুরু করলো শামসুর রহমান ফা-উন্ডেশন বছর পর চেয়ারম্যান প-দ ফিরে পেলেন হজরত আলী, শপথও নিলেন বেতন বৃ-দ্ধির দাবিতে আন্দোলনে বিশৃ/ঙ্খলা সৃষ্টিকারী ৪০ জন গ্রে/ফতার, কেউই শ্রমিক নয়: ডিআইজি গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার স-মীকরণ সলঙ্গার দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মধুপুরে প-র্নোগ্রাফি ও ইয়া-বা কারবা-রের অভিযোগে একজন গ্রে-প্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার ‎পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ ‎পাইকগাছায় পুলিশের তৎপ-রতায় সাইবার প্রতা-রণায় হারা-নো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

মানবতার কল্যাণে যাত্রা শুরু করলো শামসুর রহমান ফা-উন্ডেশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৯৪ Time View

এম এ আলিম রিপনঃ ‘আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ’ শ্লোগান নিয়ে পাবনার হাসানপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শামসুর রহমান ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দঁাড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির উদ্বোধনী দিনে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাল্য বিবাহ প্রতিরোধ ও জরুরি সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এরই অংশ হিসেবে সংগঠনটির উদ্বোধনী দিনে শামসুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (০৩ নভেম্বর) পাবনার সঁাথিয়া উপজেলার হাসানপুর গ্রামের ৯০ নং হাসানপুর আজিজুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে অবসরজনিত বিদায় সংবর্ধনার প্রদান করা হয়।
শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রুবেল এর সভাপতিত্ব্বে এবং জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও শামসুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সঁাথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুসাইন মোহাম্মদ বেলাল, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওয়াজেদ আলী,সঁাথিয়া উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসাইন ও শওকত আলী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আবুল কাশেম মাস্টার, হাফিজুর রহমান, আব্দুল মান্নান মোল্লা,আফতাব উদ্দিন মন্ডল, শাহজাহান আলী, আপেল মন্ডল, হযরত আলী, আতিকুর রহমান, আব্দুল ওহাব, হাবিবুর রহমান ও শিক্ষক,আরশেদ আলম, মান্নান মোল্লা, ফরিদ উদ্দিন, তাসলিমা পারভীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন , হাসানপুর গ্রামের মানুষের আস্থা ও ভরসার নতুন এক ঠিকানা ‘শামসুর রহমান ফাউন্ডেশন নামের এ সংগঠনটি মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাকরি। ফাউন্ডেশনের এই নবযাত্রায় আমরা সবসময় পাশে থাকব।
উদ্বোধনী অনুষ্ঠানে শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রুবেল জানান, মানুষের পাশে দঁাড়ানোর লক্ষ্য নিয়েই এই সংগঠনের যাত্রা শুরু করেছি। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। নিজ গ্রাম হাসানপুর থেকে আমাদের কার্যক্রম শুরু হলেও এই সংগঠন একসময় সারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দঁাড়াবে বলে আমরা আশাবাদী। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
শামসুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ তার স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, এ ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ-অসহায় ও সুবিধা বঞ্চিতদের সহযোগীতা, দরিদ্র এতিমদের শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়ন, অবহেলিত নারীদের সহায়তা, যৌতুক প্রথা রোধ করা, বৃক্ষরোপণ, মাদক/বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকট মোকাবিলায় অসহায়দের পাশে দঁাড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে ইনশআল্লাহ।
উল্লেখ্য, পাবনার সঁাথিয়া উপজেলার হাসানপুর গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণকারী শামসুর রহমান মন্ডল জীবিত থাকাকালীন ৯০ নং হাসানপুর আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহান মুক্তিযুদ্ধে ১০ জন শহীদদের স্মরণে নিজ গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক ও একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। এছাড়াও স্থানীয় কবরস্থান ও ঈদগাহ মাঠ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মহান এই ব্যক্তি ২০২৫ সালের ০১ জানুয়ারি সবাইকে কঁাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে যান। কন্যা শামসুর নাহার রত্না একজন গৃহীনী,প্রয়াত শামসুর রহমানের দুই ছেলের মধ্যে বড় ছেলে রবিউল ইসলাম রুবেল ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি এবং ছোট ছেলে শফিউল ইসলাম জুয়েল জার্মান প্রবাসী এবং একমাত্র জামাতা পাবনা জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আখতারুজ্জামান র্জজ সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এম এ আলিম রিপন
সুজানগর পাবনা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin