বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
বরিশালে নি-স্পত্তিকৃত মা-দক মামলার আলামত পুড়িয়ে ধ্বং/স অবশেষে গু-ড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি ক-বর মানবতার কল্যাণে যাত্রা শুরু করলো শামসুর রহমান ফা-উন্ডেশন বছর পর চেয়ারম্যান প-দ ফিরে পেলেন হজরত আলী, শপথও নিলেন বেতন বৃ-দ্ধির দাবিতে আন্দোলনে বিশৃ/ঙ্খলা সৃষ্টিকারী ৪০ জন গ্রে/ফতার, কেউই শ্রমিক নয়: ডিআইজি গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার স-মীকরণ সলঙ্গার দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মধুপুরে প-র্নোগ্রাফি ও ইয়া-বা কারবা-রের অভিযোগে একজন গ্রে-প্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার ‎পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ ‎পাইকগাছায় পুলিশের তৎপ-রতায় সাইবার প্রতা-রণায় হারা-নো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৮৪ Time View

কে এম শফিকুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণের মধ্যদিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি।

আজ রোবববার (১ নভেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ- উজ-জামানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম -সেবা এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষিত যুবক/যুবতীদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে তাদের মাঝে ঋণের চেক এবং সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিগণ।

জেলা প্রশাসক মো. আরিফ- উজ-জামান বলেন, ‌‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

এ সময় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্ত- কর্মচারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin