বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত মহেশপুর মাদ-কবিরোধী অভি-যানে এক জন মাদ-কসেবী গ্রেফতার ও মোবাইল কোর্টে কা-রাদণ্ড সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ব-ন্ধ দুই মাস বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান বহুল আলোচিত জন -সেবক রিপন গ্রেফ-তারের ভয় দেখিয়ে সরকার মানুষের ক-ন্ঠ রোধ করার চেষ্টা করছে- এনসিপি নেতা এড. মাহবুব যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে মামুন মন্ডলের নেতৃত্বে বিশাল শো-ডাউন এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জ-রিমানা ২৮ অক্টোবরের লগি-বৈঠার স-হিংসতার দৃষ্টা-ন্তমূলক বিচার করতে হবে গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমান এমপি গোদাগাড়ীতে নানা আযোজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দোয়ারাবাজারে জমি বিরোধে ভাইদের পাল্টাপাল্টি অভি-যোগ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে মামুন মন্ডলের নেতৃত্বে বিশাল শো-ডাউন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ নগরীতে শোডাউন করেছে ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল।

মঙ্গলবার (২৭অক্টোবর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা যুবদলের মূল কর্মসূচিতে অংশ নেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবনেতা
আব্দুল্লাহ আল মামুন মন্ডল। তার নেতৃত্বে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের হাতে শত শত জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়। মিছিলে আব্দুল্লাহ আল মামুন মন্ডল সকল নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নেতৃত্ব দেন। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ঐক্য, সম্প্রীতি ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে ছিলো আগামীদিনে দেশ গঠনে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃংখলভাবে সাজিয়েছেন দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। এজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের জন্য কাজ করার আহবান জানান নির্যাতিত এই যুব নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin