বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে নানা আযোজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দোয়ারাবাজারে জমি বিরোধে ভাইদের পাল্টাপাল্টি অভি-যোগ মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরা-পদ সড়ক দিবস পালিত

মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কুমিল্লার মুরাদনগরে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় উপজেলা যুবদল। একই সাথে তাঁকে এলাকায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলা বিএনপি কার্যালয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন যৌথভাবে বলেন, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মুরাদনগরে আর কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। আজ থেকে তাঁকে মুরাদনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাঁকে শায়েস্তা করার জন্য যুবদলই যথেষ্ট।” তাঁদের এই ঘোষণার পর উপস্থিত নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়েন।

উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ ও আব্দুল আজিজ মোল্লা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক গোলাম কিবরিয়া সরকার শান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা শতভাগ গণতন্ত্রে বিশ্বাসী। একটি গণতান্ত্রিক দেশে যার যার মতামত দেওয়ার বা কথা বলার অধিকার সবার রয়েছে। তবে আমার বিশ্বাস, আমাদের মাননীয় ধর্মমন্ত্রী কিংবা তাঁর পরিবার থেকে এ ধরনের কোনো নীতিবাচক নির্দেশনা দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin