বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরা-পদ সড়ক দিবস পালিত নীলফামারীতে তুষার রায় কে হ-ত্যার চেষ্টা- প্রতি-বাদে হিন্দু সমাজ কুমিল্লায় রেড ক্রিসেন্টের RFL Sensitization Workshop অনুষ্ঠিত

ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরা-পদ সড়ক দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপ্রাদ কে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা এবং সবার সম্মিলিত উদ্যোগে বেপরোয়া গতি, অসতর্কভাবে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করার কারণে সড়কে দূর্ঘটনা ও নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনসচেতনতা বাড়ানোর জন্য ময়মনসিংহে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

বুধবার (২৮অক্টোবর) সকাল ১০ টায় ময়মনসিংহ
জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এসময়
ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের সচেতন করা হয়।

পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হলে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা,
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আনিসুর রহমান, মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী সহ অনেকে। আলোচনা সভা শেষে গাড়ী চালানোতে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলায় ৫ ড্রাইভারকে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা এড়াতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ অটো, ভটভটি ও নসিমন চলাচল বন্ধ এবং প্রশিক্ষিত চালকের মাধ্যমে গাড়ি চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে নির্দিষ্ট গতিসীমা বজায় রেখে সড়ক আইন মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের সচেতন করা হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, ফুটপাত ব্যবহার, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এসময় জেলা প্রশাসক তার বলেন,নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, গাড়ির ফিটনেস ঠিক রাখা এবং পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার জরুরি। পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং গাড়িতে সিটবেল্ট বাঁধার বিষয়েও গুরুত্ব দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin