বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরা-পদ সড়ক দিবস পালিত নীলফামারীতে তুষার রায় কে হ-ত্যার চেষ্টা- প্রতি-বাদে হিন্দু সমাজ কুমিল্লায় রেড ক্রিসেন্টের RFL Sensitization Workshop অনুষ্ঠিত

সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।সলঙ্গা থানার ৬টি ইউনিয়ন থেকে আসা যুবদলের খন্ড খন্ড মিছিলে ভরপুর হয়ে যায় সলঙ্গা থানা খেলার মাঠ।এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১ টায় সলঙ্গা থানা মাঠে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে সলঙ্গা থানা মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বর্ণাঢ্য শোভা যাত্রায় সাদা গেঞ্জি,লাল টুপি পরিহিত হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।রং-বেরঙের ব্যানার,ফেস্টুন,প্লাকার্ড নিয়ে সারিবদ্ধভাবে স্লোগান,বাঁশির সুর,রংয়ের ঝলকানিতে মুখরিত করে পুরো এলাকা।সমাবেশে সলঙ্গা থানা যুবদলের সংগ্রামী আহবায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিন রেজার সঞ্চালনায় সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও মারুফ হাসান খোকন,থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক,থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশিদ হিরন,কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কাবলু মিয়াসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে প্রধান বক্তা ছিলেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান,বিশেষ বক্তা ছিলেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
সমাবেশে বক্তাগণ বলেন,আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৪৮ বছর আগে বাংলাদেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক,মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়।গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ গণতন্ত্রের ভিত্তি ফিরিয়ে আনার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতিয়ার হিসেবে সলঙ্গা থানা যুবদল কাজ করেছে।বক্তারা বলেন,যারা বাংলাদেশের গণতন্ত্র চায় না,যারা বাংলাদেশের উন্নয়ন চায়না তারা আজ হুমকি দিচ্ছে। কোন হুমকি-ধামকি দিয়ে লাভ নেই।
কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জাতীয়তাবাদী যুবদল তাদের ছাড় দিবে না।যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করতে যুবদল রাজপথে প্রস্তুত আছে।বক্তারা আরো বলেন,যুবদল প্রতিষ্ঠা লগ্ন থেকেই গণতন্ত্র,মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও যুব দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করা যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin