
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজের রুহের মাগফিরাত কামনায় তাঁর কবর জিয়ারত ও দোয়া করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চরলক্ষ্মী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়িতে ফিরোজের নিজ বাড়িতে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. বসির আহমেদ, যুগ্ম সম্পাদক মো. রাসেদ, সহসভাপতি মো. আরজু ও মো. হাফেজ হাওলাদার, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মো. হারুন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. মাকসুদ হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. কবির রাঁড়ী ও সাধারণ সম্পাদক মো. মহসিন এবং ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সুজন সর্দার।
এ সময় রাঁড়ী বাড়ি মাদরাসার মুহতামিম হাফেজ মো. আবু সাইয়েদ কবর জিয়ারত শেষে মরহুম মো. ফিরোজের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। দোয়ায় মহান আল্লাহর দরবারে মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান এবং তাঁর সন্তানদের উত্তমভাবে বেড়ে ওঠার জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ফিরোজকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে শনিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।
এ সময় কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি মো. হুমায়ুন কবির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং অসহায় সন্তানদের পাশে থাকার আশ্বাস দেন। মরহুম মো. ফিরোজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।