বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেপ্তার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৫তম শাহাদাত বার্ষিকী উল্লাপাড়ায় মাসব্যাপী চলছে জমজমাট বাণিজ্য মেলা চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীদের চাকুরীর বয়সসীমা ৬৫ বছর করা সময়ের দাবী মোহনপুরে অ-বৈধভাবে সার বিক্রির অ-পরাধে ব্যবসায়ীর জ-রিমানা ‎পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুম-কি; থানায় অভি-যোগ ‎পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা ‎শুঁটকি মৌসুমকে কেন্দ্র করে জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা

গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬৪ Time View

মুহাম্মদ মুনতাসীর মামুন, স্টাফ রিপোর্টার : নানা আয়োজন ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে একটি আনন্দ র‍্যালি বের হয়ে গলাচিপা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে পৌর মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মুহিব্বুল্লাহ এনিম, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলার সাবেক সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ রাসেল প্যাদা, সাবেক সদস্য সচিব আবুল হোসেন, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান হারুন, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, গলাচিপা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সোবহান মিয়া।

আলোচনা সভায় বক্তারা গণঅধিকার পরিষদের সূচনা, গণমানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রাম ও রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা আগামী দিনে দলের উত্তরোত্তর সাফল্য কামনা ও ঐক্যবদ্ধ আন্দোলনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin