রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল ২ আসনের সংসদ সদস্য এস.শরফুদ্দিন আহমেদ সান্টু’র পক্ষ থেকে বানারীপাড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।

দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতীক। এ উৎসব সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিলে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

বিএনপি নেতা রিয়াজ আহমেদ মৃধা শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

তিনি বানারীপাড়া উপজেলার সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin