বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল ২ আসনের সংসদ সদস্য এস.শরফুদ্দিন আহমেদ সান্টু'র পক্ষ থেকে বানারীপাড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।
দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতীক। এ উৎসব সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিলে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
বিএনপি নেতা রিয়াজ আহমেদ মৃধা শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
তিনি বানারীপাড়া উপজেলার সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।