
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল দল পাগল গাইবান্ধার সুন্দরগঞ্জের যুবক আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার হাল ছাড়েননি।
দলের প্রতি অন্ধবিশ্বাসী আবু বকর সিদ্দিক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে ফেসবুকেসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিজেকে জাহির করছেন।
আবু বকর সিদ্দিক জানান,”মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমি যে ভাবেই হোক দেখা করতে চাই, নিজ মুখে সামনা-সামনি বলতে চাই দীর্ঘদিনের মনের ভিতরে জমানো কথা ও দল নিয়ে আমার নানান ভাবনার কথা, বলতে চাই সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হাজারো ত্যাগের কথা। সেটা যে কোনো মূল্যে হোক।
সে আরও বলেন, মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে দেখা করতে চাই।”
উল্লেখ্য- মোঃ আবু বকর সিদ্দিক (২৮) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে।
তার রাজনৈতিক পরিচয়-
সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা নবীন দলের সাবেক সহ সাধারণ সম্পাদক, বর্তমানে সে ৭ নং রামজীবন ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস সচিব। এছাড়া সে ৫ আগস্টের আগে বিএনপির প্রত্যেকটি মিছিল-মিটিংয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানা গেছে। সে হাল ছাড়ার পাত্র নয় বলে অনেকে মনে করেন। এখন দেখা যাক প্রধানমন্ত্রী তাকে দেখা করার সুযোগ দেন কিনা!