শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

স্টাফ রিপোর্টারঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ময়মনসিংহ সদর উপজেলা শাখার সুষ্ঠু ব্যাবস্থাপনায় ময়মনসিংহ সদরের ১৩১ টি পুজা মন্ডপে সরকারী অনুদানের ৭৮ হাজার ৬০০ মেট্রিকটন চালের ডিও লেটার বিতরণ করা হয়েছে।মানচিত্র দেখুন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২ টা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গোৎসব প্রস্তুুতি উপলক্ষে বিশেষ সভায় এসব অনুদানের ডিও লেটার মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় দুর্যোগ ব্যবস্থাপনায় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার এগারটি ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকার পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদান হিসেবে ৬০০ কেজি করে প্রতিটি মন্ডপে এসব চালের ডিও বিতরণ করা হয়। এসময় একই সাথে পুঁজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের জরুরী নাম্বারসহ দায়িত্ব প্রাপ্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নাম্বার এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, এসআরবি ময়মনসিংহ,আনসার, বিজিবির সাথে যোগাযোগের জরুরী নাম্বার সম্বলিত একটি ব্যানার ও প্রয়োজনীয় আরও নিরাপত্তা সামগ্রী তুলে দেওয়া হয় মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে।

এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকারিয়া হোসেন।

বরাদ্দপত্রে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উৎসব উদ্‌যাপনের লক্ষ্যে ময়মনসিংহ-৪ আসনের ১১ টি ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকায় ১৩১টি পূজা মণ্ডপে আগত ভক্তদের খাবার বাবদ বিতরণের জন্য মণ্ডপপ্রতি ৬০০ কেজি হারে ৭৮হাজার ৬০০ মেঃটন চাল বরাদ্দ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার তার উপজেলাধীন পূজা মণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বচ্ছলতা/দরিদ্রতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলাওয়ারী চাল উপ-বরাদ্দ করবেন।

এছাড়া মণ্ডপ/মন্দিরের সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুত রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে জানাবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin