শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

​আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোলে একটি মুরগিবাহী ভ্যান থেকে একটি বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিয়ারাজ গাইন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

​শুক্রবার রাতে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ তাকে আটক করে।

​বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টহল দল তনিমা ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন এক মুরগিবাহী ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানের ভেতর থেকে একটি বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং ভ্যানচালক মিয়ারাজকে আটক করা হয়।

​পুলিশ আরও জানায়, আটক মিয়ারাজ সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে বেনাপোলে ফিরছিলেন। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

​আটককৃত মিয়ারাজকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া গুলি ও ম্যাগজিনের উৎস কী এবং এর পেছনে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin