
সিরাজগঞ্জ প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর ইসলাম শেখ নির্বাচনী গণসংযোগ করেছেন।
আজ শনিবার বিকেল ৫টায় চৌগ্রাম স্কুল মাঠ থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থাপনদিঘী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শের আলী, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. এমদাদুল হক মিলন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রাজু আহমেদ, যুবদল নেতা সাদ্দাম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।গণসংযোগকালে আমিনুর ইসলাম শেখ স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।