রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
টিকটকে বাঁ-ধা দেয়ায় গলায় ফাঁ-স দিয়ে মাদরাসা ছাত্রীর আ-ত্মহত্যা চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সলঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ক্ষেতলালে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সম্মিলি-তভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের পঞ্চগড়ে অ-পহৃত কিশোরীকে দিনাজপুর থেকে উদ্ধা-রসহ প্রধান আসা-মিকে গ্রেফ-তার করেছে এসআরবি-১৩ ভাঙ্গুড়া উপজেলা হাসপাতালে এমপি রুমা’র  আক-স্মিক পরিদর্শন : খোঁজ খবর নিলেন রো-গীদের উল্লাপাড়ায় জমি দখ-লকে কেন্দ্র করে দু’পক্ষের সং-ঘর্ষ : আহত-৩ দুই বছরের শিশুর গলায় অ-স্ত্র ঠেকিয়ে জি-ম্মি, সাড়ে ৯ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লু-টের অভিযোগ

ভাঙ্গুড়া উপজেলা হাসপাতালে এমপি রুমা’র  আক-স্মিক পরিদর্শন : খোঁজ খবর নিলেন রো-গীদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করলেন(পাবনা- সিরাজগঞ্জ) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আজ রোববার সকাল ১০টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক উপস্থিত হয়ে হাসপাতালের ইনডোর-আউটডোর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের চিকিৎসার পরিবেশ, ওষুধের প্রাপ্যতা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সভাপতিত্বে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,এড. আরিফা সুলতানা রুমা। তিনি সংরক্ষিত মহিলা আসন-৩০-এর সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবদান ও কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় সংসদ সদস্য হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চলমান উন্নয়নমূলক কাজের বিষয়ে খোঁজ নেন। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin