রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
টিকটকে বাঁ-ধা দেয়ায় গলায় ফাঁ-স দিয়ে মাদরাসা ছাত্রীর আ-ত্মহত্যা চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সলঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ক্ষেতলালে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সম্মিলি-তভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের পঞ্চগড়ে অ-পহৃত কিশোরীকে দিনাজপুর থেকে উদ্ধা-রসহ প্রধান আসা-মিকে গ্রেফ-তার করেছে এসআরবি-১৩ ভাঙ্গুড়া উপজেলা হাসপাতালে এমপি রুমা’র  আক-স্মিক পরিদর্শন : খোঁজ খবর নিলেন রো-গীদের উল্লাপাড়ায় জমি দখ-লকে কেন্দ্র করে দু’পক্ষের সং-ঘর্ষ : আহত-৩ দুই বছরের শিশুর গলায় অ-স্ত্র ঠেকিয়ে জি-ম্মি, সাড়ে ৯ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লু-টের অভিযোগ

পঞ্চগড়ে অ-পহৃত কিশোরীকে দিনাজপুর থেকে উদ্ধা-রসহ প্রধান আসা-মিকে গ্রেফ-তার করেছে এসআরবি-১৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬৪ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপহরণের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

পঞ্চগড়ের দেবীগঞ্জে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ প্রধান অভিযুক্ত মোঃ নুর আমিন (২৩) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতরাতে দিনাজপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুর আমিন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বৈরপাড়া জঙ্গলপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, অভিযুক্ত নুর আমিনের এক নিকট আত্মীয়ের বাড়ি ভুক্তভোগী কিশোরীর বাড়ির কাছে। সেখানে প্রায়ই অভিযুক্ত নুর আমিন আসা যাওয়া করত। সেখানে অভিযুক্ত নুর আমিন ভুক্তভোগী কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। ঐ কিশোরী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত নুর আমিন তার উপর ক্ষিপ্ত হয়। এরই জেরে গত সেপ্টেম্বর ঐ কিশোরী বাজার থেকে বাড়ি আসার সময় অভিযুক্ত নুর আমিন তার সহযোগিদের সহায়তায় চারটি মোটরসাইকেল নিয়ে এসে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-০৭)

অভিযুক্তকে গ্রেফতার এবং অপহৃত ভুক্তভোগীকে উদ্ধারে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, দিনাজপুর এবং সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ০৮ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ১২.১০ ঘটিকার সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বৈরবাড়ী জঙ্গলপাড়ার মোঃ হামিদুল ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কিশোরী অপহরন মামলার প্রধান আসামি মোঃ নুর আমিনকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অপহৃত কিশোরী এবং ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে এসআরবি এর প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin