সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
নলছিটি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা: সেবার মান ও জনবল সংকট নিরসনে সভাপতির আশ্বাস সাংবাদিক তোফায়েল আলম ভুঁইয়াকে প্রাণনাশের হুমকির তীব্র নি-ন্দা ও প্রতি-বাদ জানাই গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত রাজশাহীতে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জে তালা-কের প্রতি-শোধ নিতে দ্বিতীয় স্বামীর গ-লায় জুতার মালা জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ; আজ ভাগ্য নির্ধারণ ১০ প্রার্থীর পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত গোদাগাড়ীতে অটোচালক শিহাব হ-ত্যার সাথে জড়িতদের গ্রে-ফতারের দাবীতে মানববন্ধন।

নলছিটি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা: সেবার মান ও জনবল সংকট নিরসনে সভাপতির আশ্বাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর, ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
সভার শুরুতেই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো হাসপাতাল চত্ত্বরে একটি বৃক্ষ রোপন করেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন অংশ, ইনডোর-আউটডোর ওয়ার্ড এবং ডাক্তারদের চেম্বার ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক আন্তরিকতার সাথে সেবা প্রদানের নির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি নির্ধারিত আলোচনা সভায় যোগ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে নিজ নিজ বক্তব্য ও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম. হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রতীক কুমার কুন্ডু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ ইমন মল্লিক এবং মেডিকেল অফিসার (এমসিএইচ) ডা. মোঃ মাসুম খান।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জনাব শৈলেন্দ্র নাথ মন্ডল, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি জনাব কে এম আনিসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি জনাব মোঃ রুস্তম খলিফা, সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম মোল্লা, মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জনাব ফারহানা তাবাচ্ছুম এবং নলছিটি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও সভাপতির মনোনীত সদস্য জনাব কাজী জাহাঙ্গীর হোসেন, নলছিটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ মোহসীন ও জনাব মোনোয়ারা বেগম সভায় উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
সভায় বক্তারা হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও রোগীদের সেবার মান উন্নত করার পাশাপাশি বিভিন্ন বিদ্যমান সমস্যা তুলে ধরেন। বিশেষ করে হাসপাতালে ডাক্তার ও জনবল সংকট, আল্ট্রাসাউন্ড মেশিন স্থাপন, ওটি (অপারেশন থিয়েটার) চালু করা, সরকারি ঔষধের সরবরাহ বৃদ্ধি এবং রোগীদের জন্য সুপেয় পানির সুব্যবস্থা করার দাবি জানানো হয়।
কমিটির সভাপতি ও সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সকল সদস্যদের কথা ও হাসপাতালের সমস্যাগুলোর বিবরণ অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। তিনি চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিবেশের মান অক্ষুণ্ণ রাখার নির্দেশনা দেওয়ার পাশাপাশি উল্লেখিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জোরালো আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin