সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন জাককানইবি’র পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করলেন “অতিরিক্ত পুলিশ সুপার মামুন

দুই বছরের শিশুর গলায় অ-স্ত্র ঠেকিয়ে জি-ম্মি, সাড়ে ৯ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লু-টের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় দুই বছরের এক শিশুর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ সাড়ে ৯ লাখ টাকা, প্রায় ১৪ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে মনির হোসেন নামে এক ব্যক্তিসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোছা. ববিতা আক্তার আদালতে মামলা দায়ের করেছেন।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী ও মামলার বাদী ববিতা আক্তার গণমাধ্যমকে এসব তথ্য জানান।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৪ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের পূর্ব ডেন্ডাবর এলাকায় তাঁর বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। তাঁর কাছ থেকে নেওয়া পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
ববিতা আক্তার আরও অভিযোগ করেন, দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁর মাত্র দুই বছর বয়সী শিশুসন্তানের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা নগদ প্রায় সাড়ে ৯ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে বলে জানান ভুক্তভোগী। তবে থানায় মামলা গ্রহণ না করায় পরবর্তীতে আদালতের শরণাপন্ন হন তিনি।

এ ঘটনায় দায়ের করা সি.আর. মামলা নং- ৭/২০২৬। এ মামলায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ১ নং আসামি করে মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।
অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেছেন। আদালত থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগগুলোর বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin