রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
টিকটকে বাঁ-ধা দেয়ায় গলায় ফাঁ-স দিয়ে মাদরাসা ছাত্রীর আ-ত্মহত্যা চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সলঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ক্ষেতলালে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সম্মিলি-তভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের পঞ্চগড়ে অ-পহৃত কিশোরীকে দিনাজপুর থেকে উদ্ধা-রসহ প্রধান আসা-মিকে গ্রেফ-তার করেছে এসআরবি-১৩ ভাঙ্গুড়া উপজেলা হাসপাতালে এমপি রুমা’র  আক-স্মিক পরিদর্শন : খোঁজ খবর নিলেন রো-গীদের উল্লাপাড়ায় জমি দখ-লকে কেন্দ্র করে দু’পক্ষের সং-ঘর্ষ : আহত-৩ দুই বছরের শিশুর গলায় অ-স্ত্র ঠেকিয়ে জি-ম্মি, সাড়ে ৯ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লু-টের অভিযোগ

টিকটকে বাঁ-ধা দেয়ায় গলায় ফাঁ-স দিয়ে মাদরাসা ছাত্রীর আ-ত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

টিকটক করতে বাঁধা দেয়ায় মায়ের সাথে অভিমান করে জান্নাতুvল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

খবরপেয়ে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন কটকস্থল গ্রামের।

মৃত জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে ও সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলো।

মৃতের স্বজনদের বরাত দিয়ে রবিবার সকালে গৌরনদী মডেল থানার এসআই মো. আলাউদ্দিন জানিয়েছেন, পড়ালেখা বাদ দিয়ে টিকটক করায় জান্নাতুলের মা তাকে শনিবার (৭ নভেম্বর) বিকেলে গালিগালাজ করেন।

এতে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগায় জান্নাতুল।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin