সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন জাককানইবি’র পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করলেন “অতিরিক্ত পুলিশ সুপার মামুন

উল্লাপাড়ায় জমি দখ-লকে কেন্দ্র করে দু’পক্ষের সং-ঘর্ষ : আহত-৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া দত্তপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,আবু সাইদ বিশ্বাস (৫৫), দুলাল হোসেন বিশ্বাস (৫২) ও মো: সুমন বিশ্বাস (৩৫)। এদের মধ্যে সাইদ বিশ্বাস ও দুলাল বিশ্বাস এর অবস্থা আশংকাজনক। রবিবার দুপুরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী সুমন বিশ্বাস জানান, মা-বাবার দলিল করে দেওয়া পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। গত ২ অক্টোবর তার আপন মামা সেলিম রেজা বেশকিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে তার বাড়ীতে হামলা চালিয়ে ঘর-দরজা ভাংচুর করে জমি দখলে নেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে এলাকাবাসীর শালিসে দখল বন্ধ হয়। আজ রবিবার সকালে হঠাৎ লোকজন নিয়ে আমার উঠানো নতুন টিনের ঘর-দরজা সহ বাড়ীর ওয়াল ভাংচুর করে বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় বাঁধা দিলে তারা আমাকে সহ আমার দুই চাচাকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। তিনি আরও জানান, মারামারি ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোগীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সুস্থ হলে মামলা করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজা জানান, গত শনিবার শালিসী বৈঠক ছিল। তারা বৈঠকে উপস্থিত হননি এবং কোন কাগজ-পত্র দেখাননি। জমিটি আমি বিক্রি করে দিয়েছি। তারা দখলে রয়েছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin