সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
নলছিটি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা: সেবার মান ও জনবল সংকট নিরসনে সভাপতির আশ্বাস সাংবাদিক তোফায়েল আলম ভুঁইয়াকে প্রাণনাশের হুমকির তীব্র নি-ন্দা ও প্রতি-বাদ জানাই গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত রাজশাহীতে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জে তালা-কের প্রতি-শোধ নিতে দ্বিতীয় স্বামীর গ-লায় জুতার মালা জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ; আজ ভাগ্য নির্ধারণ ১০ প্রার্থীর পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত গোদাগাড়ীতে অটোচালক শিহাব হ-ত্যার সাথে জড়িতদের গ্রে-ফতারের দাবীতে মানববন্ধন।

সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

সুজানগর (পাবনা) প্রতিনিধি: করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে পাবনার সুজানগরে ৫৫ তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে বের হওয়া র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।এর পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয়/ সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, বিআরডিবির সভাপতি ইয়াকুব আলী প্রামানিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান।আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের দেশে সমবায় কর্মকান্ড চালু করা হয়। সমবায় মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হয়েছে। আগামিতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতির মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে নিবন্ধীত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin