সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
নলছিটি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা: সেবার মান ও জনবল সংকট নিরসনে সভাপতির আশ্বাস সাংবাদিক তোফায়েল আলম ভুঁইয়াকে প্রাণনাশের হুমকির তীব্র নি-ন্দা ও প্রতি-বাদ জানাই গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত রাজশাহীতে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জে তালা-কের প্রতি-শোধ নিতে দ্বিতীয় স্বামীর গ-লায় জুতার মালা জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ; আজ ভাগ্য নির্ধারণ ১০ প্রার্থীর পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত গোদাগাড়ীতে অটোচালক শিহাব হ-ত্যার সাথে জড়িতদের গ্রে-ফতারের দাবীতে মানববন্ধন।

পীরগঞ্জে তালা-কের প্রতি-শোধ নিতে দ্বিতীয় স্বামীর গ-লায় জুতার মালা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর প্রথম স্বামী ও স্বজনদের বিরুদ্ধে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

গতকাল রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী তৈবর রহমানের স্ত্রী কামরুন আক্তার।

সংবাদ সম্মেলনে কামরুন জানান, উপজেলার পটুয়াপাড়া গ্রামের আনারুলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ওই সংসারে তাঁর দুই ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে সাত-আট মাস আগে আনারুলকে তালাক দেন তিনি। এরপর প্রায় পাঁচ মাস আগে নাকাটি শহীদ আব্দুল জব্বার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈবর রহমানকে বিয়ে করেন। বর্তমানে আগের সংসারের বড় ছেলে কাউসার (১৩) তাঁর সঙ্গে থাকলেও ছোট ছেলে আব্দুল্লাহ (৬) আগের স্বামীর বাড়িতে থাকে।

কামরুনের অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় স্বামী তৈবর ও বড় ছেলে কাউসারকে নিয়ে ছোট ছেলেকে দেখতে আনারুলের পটুয়াপাড়ার বাড়িতে যান তিনি। এ সময় আনারুল ও তাঁর লোকজন তাঁদের আটকে রেখে মারধর করেন। তাঁদের মোটরসাইকেল ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে তৈবরের গলায় জুতার মালা পরিয়ে ‘এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন’—এমন অভিযোগ তুলে ভিডিও ধারণ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ধারণ করা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন কামরুন। এতে তিনি ও তাঁর স্বামী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলে দাবি করেন। এ ঘটনার পেছনে আগের স্বামীকে তালাক দেওয়ার প্রতিশোধ কাজ করেছে বলেও অভিযোগ তাঁর। একই সঙ্গে কেড়ে নেওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে কামরুনের মা বিলকিস বেগম, ভাই টিটু, স্বামী তৈবর রহমান, তৈবরের বোন সুলতানা ও তাঁর স্বামী কবাদ আলীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্তকারীদের ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেছে। তাঁরা আইনগত সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin