সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
নলছিটি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা: সেবার মান ও জনবল সংকট নিরসনে সভাপতির আশ্বাস সাংবাদিক তোফায়েল আলম ভুঁইয়াকে প্রাণনাশের হুমকির তীব্র নি-ন্দা ও প্রতি-বাদ জানাই গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত রাজশাহীতে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জে তালা-কের প্রতি-শোধ নিতে দ্বিতীয় স্বামীর গ-লায় জুতার মালা জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ; আজ ভাগ্য নির্ধারণ ১০ প্রার্থীর পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত গোদাগাড়ীতে অটোচালক শিহাব হ-ত্যার সাথে জড়িতদের গ্রে-ফতারের দাবীতে মানববন্ধন।

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন  ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক খান গোপালগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের সুসজ্জিত হাউস গার্ড দল তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম -সেবা উপস্থিত ছিলেন।

পরে তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের Procurement, Logistics ও Asset Management-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম, পুলিশি সরঞ্জামাদি সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন সম্পদের ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের সময় জেলা পুলিশের উদ্ধেতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন অতিরিক্ত ডিআইজি। তিনি পুলিশি সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া জেলা পুলিশের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সরঞ্জাম ও সম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

একটি জেলা পুলিশের দৈনন্দিন কার্যক্রমকে কার্যকর ও গতিশীল রাখতে সরঞ্জাম ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা এবং সরকারি সম্পদের সঠিক সংরক্ষণ ও ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের বাস্তব চিত্র পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানে দিকনির্দেশনা দেওয়া সম্ভব হয়।

অতিরিক্ত ডিআইজির এ পরিদর্শনের ফলে জেলা পুলিশের Procurement, Logistics ও Asset Management কার্যক্রমে আরও পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আরো শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও দক্ষ করে তুলতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ধরনের নিয়মিত পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin