শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
কক্সবাজারের টেকনাফে ধারাবাহিক মা/নবপাচারকারী চক্রের গো/পন আস্তানায় সেনাবাহিনীর যৌথ অ/ভিযান তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের ই-ন্তেকাল তানোরে জাতীয় বি/প্লব ও সংহতি দিবস উদযাপন সুজানগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ বিশ্বাসের উপর দু-র্বৃত্তের হা-মলা জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে- এমপি সেলিম রেজা হাবিব রাতের আঁধারে পে/ট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অ/গ্নিসংযোগের অভিযোগ মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাংগঠনিক কর্ম/কাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে ময়মনসিংহ জেলা এনসিপি গোদাগাড়ীতে বানিজ্য বিভাগে ২ জন শিক্ষক ১ জন ছাত্রকে পাস করা-তে পারেনি নড়াইলের ফুটবলার গোপাল হাজরা

সুজানগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ বিশ্বাসের উপর দু-র্বৃত্তের হা-মলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

এম এ আলিম রিপন,সুজানগর : দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হয়েছেন সুজানগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ বিশ্বাস। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ললেপাড়া নামক স্থানে তঁার উপর এ হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদ বিশ্বাস কে উদ্ধার করে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।বর্তমানে তিনি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আহত জাহিদ বিশ্বাস জানান, এদিন সন্ধ্যার দিকে তিনি মাঝপাড়া গ্রামে তার মাছের খামার দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে সাতবাড়িয়া ললেপাড়া নামক স্থান থেকে হামলা করে তাকে গুরুতর আহত করা হয়। এ ঘটনার তিনি তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট। সুজানগর থানা পুলিশ জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাহিদ বিশ্বাস বর্তমানে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়কের পাশাপাশি পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সুজানগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক, পৌর ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin