শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের ই-ন্তেকাল তানোরে জাতীয় বি/প্লব ও সংহতি দিবস উদযাপন সুজানগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ বিশ্বাসের উপর দু-র্বৃত্তের হা-মলা জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে- এমপি সেলিম রেজা হাবিব রাতের আঁধারে পে/ট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অ/গ্নিসংযোগের অভিযোগ মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাংগঠনিক কর্ম/কাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে ময়মনসিংহ জেলা এনসিপি গোদাগাড়ীতে বানিজ্য বিভাগে ২ জন শিক্ষক ১ জন ছাত্রকে পাস করা-তে পারেনি নড়াইলের ফুটবলার গোপাল হাজরা পঞ্চগড়ে বিপ্ল/ব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় বিপ্ল-ব ও সংহতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

গোদাগাড়ী ( রাজশাহী ) উপজেলা সংবাদদাতাঃ রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

আজ শনিবার ৭ নভেম্বর সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক,
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল,

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, গোদাগাড়ী, রাজশাহী।

র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। জাতীয় ঐক্য ও সংহতির চেতনা আজও দেশ গঠনে আমাদের অনুপ্রেরণা জোগায়।

পরে রচনা, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়, শাহ্ সুলতান ( রহ.) কামিল মাদ্রসা, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ, গোদাগাড়ী সরকারী কলেজ, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, কর্মসূচী পালন করে বলে জানা গেছে।

মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin