
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্ক চত্বরে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ন আহাবায়ক এম এ মজিদ, জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সুফী উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় পাঁচ উপজেলা থেকে আগত বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী ও জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।