বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি-১২ সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত অ-স্ত্র ও গো-লাবারুদ সম্পর্কে মহেশপুরে ১২৫ পিস ইয়া-বা ও মোবাইল ও নগদ টাকাসহ ১ মাদ-ক কার-বারি গ্রেফ-তার পলা-তক ২ ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগু-ন ও বি-স্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত ‎সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত জে-ল জুলু-ম হয়-রানীর শি-কার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে -কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল মহেশপুরে ৬০ গ্রাম গাঁ-জাসহ ৩ মা-দক কারবারি গ্রে-ফতার, পলা-তক ১ কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে দোকান চু-রির ঘটনায় গ্রে-প্তার- ২   সাভারে শ্রমিক আন্দো-লনে একজন ওসি ও ৪ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহ-ত এক যুগ ধরে চার দেয়ালে ব-ন্দি যুবকের জীবন

সাভারে শ্রমিক আন্দো-লনে একজন ওসি ও ৪ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহ-ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬৪ Time View

হেলাল শেখঃ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুর, উলাইল, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাভার মডেল থানার ওসিসহ অন্তত ৭ পুলিশ সদস্য, ৩ সাংবাদিক ও শ্রমিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে ওসির ব্যবহৃত পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, আন্দোলনকারী শ্রমিকদের কালো তালিকাভুক্ত না করা এবং আটক সহকর্মীদের মুক্তির দাবিতে টানা পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধ করেন তারা।

সকাল থেকেই সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা দলে দলে মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। উদ্ভূত পরিস্থিতিতে সকাল থেকেই ওই এলাকার ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সকাল ১০টার দিকে হেমায়েতপুরের স্ট্যান্ডার গ্রুপের সামনে অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পদ্মার মোড় এলাকায় উত্তেজিত শ্রমিকরা সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা পুলিশকে সহযোগিতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার তৎপরতা চালান।

অন্যদিকে, সাভারের উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। জবাবে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের কারণে ওই এলাকায় প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ওসি সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন ৭১ টেলিভিশনের রাইয়ান বিন আমিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল এবং স্টার নিউজের সোহান সিরাজি। ভিডিও ফুটেজ সংগ্রহের সময় শ্রমিকরা তাদের ওপর হামলা চালায় বলে জানা যায়।

এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে, তবে শ্রমিকরা লাঠি হাতে রাস্তায় মহড়া দিতে দেখা গেছে।

বেলা সাড়ে ১১টার দিকে সাভারের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে ঢাকা-আরিচা মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। তবে শ্রমিকদের আন্দোলনকে ঘিরে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। অনেকেরই দাবি-শ্রমিক আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন একটি মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin