বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি-১২ সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত অ-স্ত্র ও গো-লাবারুদ সম্পর্কে মহেশপুরে ১২৫ পিস ইয়া-বা ও মোবাইল ও নগদ টাকাসহ ১ মাদ-ক কার-বারি গ্রেফ-তার পলা-তক ২ ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগু-ন ও বি-স্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত ‎সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত জে-ল জুলু-ম হয়-রানীর শি-কার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে -কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল মহেশপুরে ৬০ গ্রাম গাঁ-জাসহ ৩ মা-দক কারবারি গ্রে-ফতার, পলা-তক ১ কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে দোকান চু-রির ঘটনায় গ্রে-প্তার- ২   সাভারে শ্রমিক আন্দো-লনে একজন ওসি ও ৪ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহ-ত এক যুগ ধরে চার দেয়ালে ব-ন্দি যুবকের জীবন

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধ।।

খুলনার পাইকগাছা পৌরসভা কে পরিচ্ছন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ধারাবাহিক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বুধবার ( ৪ নভেম্বর) সকালে বিশেষ পরিচ্ছন্ন ক্যাম্পেইন এর আয়োজন করে পৌরসভা। দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এর সহযোগিতায় পরিচ্ছন্নতা সংক্রান্ত এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি টাউন মাধ্যমিক বিদ্যালয় হতে নবপল্লী সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পাইকগাছা সরকারি কলেজের পশ্চিম পাশে এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ময়লা ফেলা বন্ধ করে পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য এলাকাবাসীর প্রতি নির্দেশনা দেয়া হয়। ক্যাম্পেইন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধি সুমন সাহা, নিপু খানম, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, ইলিয়াস হোসেন, এম আব্দুস সামাদ, মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ্ব মুরশাফুল আলম, মাওলানা আব্দুল কাদীর, গাজী আব্দুস সামাদ, শফিকুল ইসলাম, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এজন্য পৌরসভা কে পরিচ্ছন্ন রাখা আমাদের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। বক্তারা আরো বলেন মানাব বর্জ্য শোধনাগারের ন্যায় পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য জায়গা নির্ধারণ প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়ন হলে পৌরসভায় পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং একটি পরিচ্ছন্ন পৌরসভা দেখতে পাবে পৌরবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin