বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগু-ন ও বি-স্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত ‎সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত জে-ল জুলু-ম হয়-রানীর শি-কার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে -কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল মহেশপুরে ৬০ গ্রাম গাঁ-জাসহ ৩ মা-দক কারবারি গ্রে-ফতার, পলা-তক ১ কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে দোকান চু-রির ঘটনায় গ্রে-প্তার- ২   সাভারে শ্রমিক আন্দো-লনে একজন ওসি ও ৪ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহ-ত এক যুগ ধরে চার দেয়ালে ব-ন্দি যুবকের জীবন মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মা-নববন্ধন জয়পুরহাটে পারিবারিক ক-লহের জেরে স্ত্রী হ-ত্যার দায়ে স্বামীর যাব-জ্জীবন কা-রাদণ্ড

জয়পুরহাটে পারিবারিক ক-লহের জেরে স্ত্রী হ-ত্যার দায়ে স্বামীর যাব-জ্জীবন কা-রাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

।। স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার বেলা ১২টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সাথে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়। বিয়ের ১৩ বছর পরেও তাদের সংসারে কোন সন্তান না হওয়ায় প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জের ধরে সিরাজুল তার স্ত্রীকে গলায় রশ্মি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে পরের দিন আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। একই বছরে ৩০ জুলাই তৎকালীন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা আমিরুল ইসলাম আদালতে অভিযোগ পত্র দাখিল করেন৷ এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin