
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং রাজশাহীর সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতা, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় চারঘাট উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ভয়েসেস ফর চেঞ্জ (Voices for Change) প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শিরিনা আক্তার সহ সংলাপে সরকারি সেবাপ্রদানকারী, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংলাপে এ সময় সরকারি সেবার মান উন্নয়ন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে নাগরিক সমাজের কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।