বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
সাইবার সু-রক্ষা আইন পুনর্বিন্যাস- সাংবাদিক ও মালিক গ্রে-প্তারে লাগবে আদালতের অনুমতি প্রবাসীদের সহযোগিতায় মাথা গোঁ/জার ঠাঁই পেলেন অস-হায় হুজেরা খাতুন সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দো-য়া প্রত্যাশী এসআরবি-১২ সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত অ-স্ত্র ও গো-লাবারুদ সম্পর্কে মহেশপুরে ১২৫ পিস ইয়া-বা ও মোবাইল ও নগদ টাকাসহ ১ মাদ-ক কার-বারি গ্রেফ-তার পলা-তক ২ ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগু-ন ও বি-স্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত ‎সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত জে-ল জুলু-ম হয়-রানীর শি-কার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে -কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল মহেশপুরে ৬০ গ্রাম গাঁ-জাসহ ৩ মা-দক কারবারি গ্রে-ফতার, পলা-তক ১

ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগু-ন ও বি-স্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ভোররাতে ঝটিকা মহড়া দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্কের সৃষ্টির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে পটকা ও আতশবাজি জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়। দুইটি মাইক্রোবাস ও বেশ কিছু মটরসাইকেলে এসে তারা সড়কে আগুন দেয়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শুভ (২৫) নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এই বিশৃঙ্খল ঘটনা ঘটে। আটক শুভ কুঠিপাড়া এলাকার ইজাহার মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান জানান, ভোররাতে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে ১৪-১৫ জনের একটি দল কুঠিপাড়া মোড়ে এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে তারা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে একাধিক পটকা ফুটিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে জড়িত সন্দেহে শুভকে ধরে ফেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, “খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আলামত পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, এটি কোনো ককটেল বিস্ফোরণ ছিল না; আতঙ্ক ছড়াতে পটকা বা আতশবাজি জাতীয় কিছু ফোটানো হয়েছিল। এ ঘটনায় জড়িত শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার পেছনের অন্যদের ধরতেও অভিযান চলছে।” উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের গোপনে ঝটিকা তৎপরতার নজির এটাই প্রথম নয়। এর আগে গত জুন মাসে শহরের পায়রা চত্বরে, আগস্টে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এবং সেপ্টেম্বরে কোটচাঁদপুরে একই কায়দায় মিছিল করে সংগঠনটি। এমনকি গত অক্টোবরের ১০ তারিখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে বারবার নিষিদ্ধ ছাত্রলীগ তাদের কর্মমুচি চালিয়ে গেলেও দলের শীর্ষ নেতাদের গ্রেফতারে পুলিশ ব্যার্থ হচ্ছে। আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে সক্রিয় রয়েছে। এমনকি তারা ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতাদের হুমকীও দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ।

আতিকুর রহমান।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin