বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
সাইবার সু-রক্ষা আইন পুনর্বিন্যাস- সাংবাদিক ও মালিক গ্রে-প্তারে লাগবে আদালতের অনুমতি প্রবাসীদের সহযোগিতায় মাথা গোঁ/জার ঠাঁই পেলেন অস-হায় হুজেরা খাতুন সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দো-য়া প্রত্যাশী এসআরবি-১২ সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত অ-স্ত্র ও গো-লাবারুদ সম্পর্কে মহেশপুরে ১২৫ পিস ইয়া-বা ও মোবাইল ও নগদ টাকাসহ ১ মাদ-ক কার-বারি গ্রেফ-তার পলা-তক ২ ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগু-ন ও বি-স্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত ‎সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত জে-ল জুলু-ম হয়-রানীর শি-কার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে -কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল মহেশপুরে ৬০ গ্রাম গাঁ-জাসহ ৩ মা-দক কারবারি গ্রে-ফতার, পলা-তক ১

জে-ল জুলু-ম হয়-রানীর শি-কার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে -কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

আবুল বয়ান, নওগাঁ প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু’র সভাপতিত্বে ধামইরহাট ও পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেন ‘যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন, জেল-জুলুম ও হয়রানীর শিকার হয়েছেন কেবল মাত্র তারাই ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বে থাকবে। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
কর্মী সভায় নওগাঁ জেলা যুবদলের দপ্তর সম্পাদক এমরান হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, যুবদল নেতা ময়নুল হক লিটন, নাছিম ইকবাল পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদল আহ্বায়ক মো. আলতাব হোসেন প্রমুখ।

আবুল বয়ান
নওগাঁ প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin