বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
বরিশালে নি-স্পত্তিকৃত মা-দক মামলার আলামত পুড়িয়ে ধ্বং/স অবশেষে গু-ড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি ক-বর মানবতার কল্যাণে যাত্রা শুরু করলো শামসুর রহমান ফা-উন্ডেশন বছর পর চেয়ারম্যান প-দ ফিরে পেলেন হজরত আলী, শপথও নিলেন বেতন বৃ-দ্ধির দাবিতে আন্দোলনে বিশৃ/ঙ্খলা সৃষ্টিকারী ৪০ জন গ্রে/ফতার, কেউই শ্রমিক নয়: ডিআইজি গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার স-মীকরণ সলঙ্গার দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মধুপুরে প-র্নোগ্রাফি ও ইয়া-বা কারবা-রের অভিযোগে একজন গ্রে-প্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার ‎পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ ‎পাইকগাছায় পুলিশের তৎপ-রতায় সাইবার প্রতা-রণায় হারা-নো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

​সন্ধ্যার পর রাস্তায় বিনা কারনে শিক্ষার্থী পেলেই আ-টক- বানারীপাড়ায় এসিল্যান্ডের ক-ড়া বার্তা ও মাইকিং

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৭৯ Time View

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//

বরিশালের বানারীপাড়ায় কিশোর গ্যাং প্রতিরোধ, শিক্ষার পরিবেশ রক্ষা এবং সামাজিক অবক্ষয় রোধে সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যার পর শহরের বিভিন্ন পয়েন্টে আড্ডায় কোনো শিক্ষার্থীকে পাওয়া গেলে তাকে আটক করা হবে এবং পরবর্তীতে অভিভাবকদের এনে জিজ্ঞাসাবাদ ও কঠোর মুচলেকা নেওয়া হবে বলে প্রশাসনিকভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সির বরাত দিয়ে বানারীপাড়া পৌর শহর ও আশপাশের এলাকায় এই বিষয়ে ব্যাপক মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হয়।

​প্রচারণায় জানানো হয়, সন্ধ্যার পর অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে হাট-বাজার,চায়ের দোকান, বিভিন্ন মোড়ে বা নির্জন স্থানে আড্ডা দেয়। এতে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকসহ গ্যাংবাজিতা জড়িয়ে পরার ঝুঁকিতে থাকে। শিক্ষার গুণগত মান নিশ্চিত এবং কিশোর অপরাধ শূন্যে নামিয়ে আনতে বানারীপাড়া উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত মাঠে সক্রিয় থাকবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি জানান, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা এবং তাদের সঠিক পথে রাখতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ বিষয়ে সকল অভিভাবক,শিক্ষক ও সচেতন নাগরিকদের সহায়তার আহ্বান জানানো হচ্ছে।

​প্রশাসনের এই সময়োপযোগী ও কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin