রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ সদরে নয়া সাব -রেজিষ্ট্রার মোঃ রফিকুল ইসলাম ময়মনসিংহে ডিসির মান-বিকতায় ৯ বছরের শিশু রাব্বীর ওপেন হার্ট সা-র্জারি সম্পন্ন কুর্শা ইউপি নির্বাচন “দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মি-থ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অ-পপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

তাহসিফের মৃ-ত্যুতে দ্বীপ’কে আসা-মী করে মামলা – রি-মান্ড আবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল হত্যা মামলা করেছেন। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নৌপুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় এ মামলা করা হয়।

নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল বলেন, তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। ওই মামলায় দ্বীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় আরও তথ্য জানা যাবে। মামলাটি উত্তরখান থানায় হলেও তদন্ত করবে নৌপুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় তাহসিফ।পরে উত্তরখান থানার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় কী ঘটেছিল, সে বিষয়ে তদন্ত করছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দ্বীপকে জিজ্ঞাসাবাদ জন্য হেফাজতে নেয় পিবিআই।

এর পূর্বে দ্বীপ সাংবাদিক ও পিবিআই’কে ভিন্ন ভিন্ন তথ্য দেন। পরে পিবিআই দ্বীপকে নৌপুলিশের কাছে হস্তান্তর করে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin