রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ সদরে নয়া সাব -রেজিষ্ট্রার মোঃ রফিকুল ইসলাম ময়মনসিংহে ডিসির মান-বিকতায় ৯ বছরের শিশু রাব্বীর ওপেন হার্ট সা-র্জারি সম্পন্ন কুর্শা ইউপি নির্বাচন “দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মি-থ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অ-পপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

ময়মনসিংহে ডিসির মান-বিকতায় ৯ বছরের শিশু রাব্বীর ওপেন হার্ট সা-র্জারি সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসকের মানবিক সহযোগিতায় জন্মগত জটিল হৃদরোগে আক্রান্ত ৯ বছর বয়সী শিশু সোহানুর ইসলাম রাব্বীর ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
রাব্বী ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম ও মোছাঃ শেফালী খাতুনের ছেলে। জন্মগত হৃদরোগে আক্রান্ত সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় থাকায় পরিবারটির পাশে দাঁড়ায় ময়মনসিংহের জেলা প্রশাসন।

জেলা প্রশাসক সাইফুর রহমানের মানবিকতায় গত (২০ অক্টোবর ২০২৬) তারিখে রাজধানীর একটি স্বনামধন্য মেডিকেল সেন্টারে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে একটি অসহায় পরিবারের জন্য আশার আলো হয়ে দাঁড়ানোর ফলে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মা শেফালী তার পরিবার।

সফল অস্ত্রোপচারের রাব্বী সুস্থ হয়ে ওঠায় পরিবারে ফিরে এসেছে স্বস্তি ও আশাবাদ। সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন পরিবারটির জন্য এ সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে রাব্বী ও তার মা ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাব্বীর চিকিৎসায় সহযোগিতা এবং দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তারা জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে আর্থিক ও চিকিৎসাসংক্রান্ত সংকটে থাকা পরিবারের জন্য প্রশাসনের সহযোগিতা নতুন করে আশার সঞ্চার করতে পারে।

রাব্বীর সফল অস্ত্রোপচার ও সুস্থতার পথে এগিয়ে চলা তার পরিবারে স্বস্তি ফিরিয়ে এনেছে। শিশুটির পূর্ণ সুস্থতা কামনার পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ ময়মনসিংহের জেলা প্রশাসক আগামীতেও অব্যাহত রাখবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin