রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ সদরে নয়া সাব -রেজিষ্ট্রার মোঃ রফিকুল ইসলাম ময়মনসিংহে ডিসির মান-বিকতায় ৯ বছরের শিশু রাব্বীর ওপেন হার্ট সা-র্জারি সম্পন্ন কুর্শা ইউপি নির্বাচন “দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মি-থ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অ-পপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

ময়মনসিংহ সদরে নয়া সাব -রেজিষ্ট্রার মোঃ রফিকুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার নয়া সাব -রেজিষ্ট্রার হিসেবে মোঃ রফিকুল ইসলাম যোগদান করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তিনি এ উপজেলায় নয়া সাব রেজিষ্ট্রার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সাব রেজিষ্ট্রার হিসেবে কর্মরত ছিলেন এবং বিদায়ী সাব রেজিষ্ট্রার জাহিদ হাসানের স্থালাভিসিক্ত হন।

এর আগে গত ২৬অক্টোবর তারিখে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৬ এর উপসচিব মো. মাসুদ আলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এক যোগে দেশের ৮৫ সাব রেজিষ্ট্রারকে বদলীর আদেশ দেওয়া হয় এবং বদলি তালিকায় থাকা কর্মকর্তাদের ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে ময়মনসিংহ সদরের পূর্ববর্তী সাব-রেজিস্ট্রার মো. জাহিদ হাসানকে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় বদলি করা হয়েছে।

নব যোগদানকারী সাব রেজিষ্ট্রার রফিকুল ইসলাম তার পুর্ববর্তী কর্মস্থল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সাব রেজিষ্ট্রার হিসেবে অত্যন্ত সুনাম ও সততার সাথে সাধারন মানুষের সেবা প্রদান করেন। এদিকে নয়া এ কর্মস্থলে সদরের মানুষের জমি সংক্রান্ত সেবা দিতে প্রশাসন, মিডিয়া কর্মী, দলিল লেখক সদস্যবৃন্দসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এদিকে মঙ্গলবার সদরে যোগদানের পর সাব-রেজিষ্ট্রার রফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছায় বরন করেন সদর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরা। অপরদিকে নব যোগদানকৃত সাব-রেজিষ্ট্রারকে স্বাগত জানিয়েছেন দলিল লেখক সহ সেবা প্রত্যাশী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin