রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ সদরে নয়া সাব -রেজিষ্ট্রার মোঃ রফিকুল ইসলাম ময়মনসিংহে ডিসির মান-বিকতায় ৯ বছরের শিশু রাব্বীর ওপেন হার্ট সা-র্জারি সম্পন্ন কুর্শা ইউপি নির্বাচন “দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মি-থ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অ-পপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জ-রিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাইতকাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমি থেকে টপ সয়েল কেটে বিক্রির অপরাধে অভিযুক্ত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মধুপুর থানার উপপরিদর্শক জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থ রক্ষা ও কৃষিজমির উর্বরতা বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin