বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরা-পদ সড়ক দিবস পালিত নীলফামারীতে তুষার রায় কে হ-ত্যার চেষ্টা- প্রতি-বাদে হিন্দু সমাজ কুমিল্লায় রেড ক্রিসেন্টের RFL Sensitization Workshop অনুষ্ঠিত

মধুপুরে জালেমন বেগম হ-ত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫১ Time View

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়িতে জালেমন বেগম হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে (৩২) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানা গেছে।

গ্রেপ্তার শাহ আলম শেরপুর জেলার শ্রীবরদী থানার বানিয়াপাড়া এলাকার আঃ করিমের ছেলে। নিহত জালেমন বেগম শোলাকুড়ির বিএনপির নেতা  মিঠুর মা হিসেবে পরিচিত।

জবানবন্দিতে আসামি শাহ আলম জানান, সহযোগী সজিবকে সঙ্গে নিয়ে চুরির উদ্দেশ্যে জালেমন বেগমের ঘরে প্রবেশ করেন তারা। এ সময় কুড়াল ও রড দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে তার গলায় থাকা চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান তারা।

জবানবন্দিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও তারা মিঠুর বাড়ি থেকে রাইস কুকার, কাঁথাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছিলেন বলে শাহ আলম জানান।

মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান হত্যার পর থেকেই হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জোরচষ্টা চালিয়ে যান থানা পুলিশ। 

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ আজ বুধবার নরসিংদী থেকে হত্যাকারীকে গ্রেফতার করে টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin