
ঘাটাইল প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও পায়রা অবমুক্তকরণের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় ঘাটাইল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ঘাটাইল খেলার মাঠে প্রাঙ্গণ থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
ঘাটাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাছির।
র্যালীতে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান সৌরভ, ঘাটাইল পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, জিয়া সংসদ ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক লায়ন ডাঃ মোঃ আব্দুস সাত্তার, যুগ্ন আহ্বায়ক আবু হান্নান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, দিগলকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিঞ্জুসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।