বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরা-পদ সড়ক দিবস পালিত নীলফামারীতে তুষার রায় কে হ-ত্যার চেষ্টা- প্রতি-বাদে হিন্দু সমাজ কুমিল্লায় রেড ক্রিসেন্টের RFL Sensitization Workshop অনুষ্ঠিত

কুমিল্লায় রেড ক্রিসেন্টের RFL Sensitization Workshop অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা,

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এবং কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় কুমিল্লায় RFL Sensitization Workshop অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান জনাব মো. মোস্তাক মিয়া।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জামাল খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের সেক্রেটারি  জামিল আহমেদ খন্দকার।

এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের রেড ক্রিসেন্টের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ ছাড়া কুমিল্লা ইউনিটের ১০ জন যুব সদস্য কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার ফাহাদ আল নূর সাজিদ, অফিস সহকারী মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির RFL বিভাগের উপপরিচালক মোঃ আব্দুল বারী।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা তুলে ধরা হয়।

এ ধরনের কর্মশালা রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin