বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ময়মনসিংহে বিআরটিএ’র উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরা-পদ সড়ক দিবস পালিত নীলফামারীতে তুষার রায় কে হ-ত্যার চেষ্টা- প্রতি-বাদে হিন্দু সমাজ কুমিল্লায় রেড ক্রিসেন্টের RFL Sensitization Workshop অনুষ্ঠিত

নানা আয়োজনে ঘাটাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬৫ Time View

ঘাটাইল প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও পায়রা অবমুক্তকরণের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় ঘাটাইল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ঘাটাইল খেলার মাঠে প্রাঙ্গণ থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

ঘাটাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাছির।

র‍্যালীতে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান সৌরভ, ঘাটাইল পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, জিয়া সংসদ ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক  লায়ন ডাঃ মোঃ আব্দুস সাত্তার, যুগ্ন আহ্বায়ক আবু হান্নান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, দিগলকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিঞ্জুসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin