বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
২৮ অক্টোবরের লগি-বৈঠার স-হিংসতার দৃষ্টা-ন্তমূলক বিচার করতে হবে গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমান এমপি গোদাগাড়ীতে নানা আযোজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দোয়ারাবাজারে জমি বিরোধে ভাইদের পাল্টাপাল্টি অভি-যোগ মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষো-ভ মিছিল

গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু মো. তালহা ওরফে মুহিন (১২) হত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিচারিক আদালত। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আর যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আমিন উদ্দিন (২৫) ও মো. শিহাব মোল্লা (২১)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাওন মোল্লা (২২)। রায়ের পর কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্তরা।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় নিজেদের বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তালহা ওরফে মুহিন। নিখোঁজের পরদিন ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘর থেকে স্টিলের ট্রাঙ্কের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় শিশু মুহিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. মনজুরুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। মামলার বাদী মনজুরুল ইসলাম বলেন, কাঙ্ক্ষিত বিচার পেয়ে তিনি সন্তুষ্ট এবং রায় দ্রুত কার্যকরের আশা প্রকাশ করেন।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এ আলম সেলিম ও অ্যাডভোকেট মতিয়ার রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম রায়কে ন্যায়বিচারের প্রতীক বলে উল্লেখ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম জুলকদর রহমান জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin