শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি

সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

মোল্লা মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর ইসলাম শেখ নির্বাচনী গণসংযোগ করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় চৌগ্রাম স্কুল মাঠ থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থাপনদিঘী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শের আলী, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. এমদাদুল হক মিলন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রাজু আহমেদ, যুবদল নেতা সাদ্দাম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগকালে আমিনুর ইসলাম শেখ স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin