রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
“মাদক, সন্ত্রাস ও দুর্নীতি-সমাজ থেকে দূরে ঠেলে, উন্নয়ন করব সবাই মিলে” শ্লোগানকে সামনে রেখে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে গণসংযোগ ও মতবিনিময় সভা করে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মহা হিসাব নিয়ন্ত্রণ কার্যাল শাখার অবসর প্রাপ্ত ডেপুটি ডাইরেক্টর মোঃ মজিবর রহমান হাওলাদার।

ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। পাশাপাশি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। মোঃ মজিবর রহমান হাওলাদার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে হাওলাদার পরিবারে জন্ম গ্রহন করেন । পরাশুনা শেষ করে দীর্ঘদিন মহা হিসাব নিয়ন্ত্রণ কার্যালয়ে ডেপুটি ডাইরেক্টর হিসাবে সুনামের সাথে চাকুরী করে অবশেষে অবসরে গেছেন তিনি। জীবনের শেষ অধ্যায় মানুষের কল্যানে সুনামের সাথে কাজ করে দৃষ্টান্ত রেখে যেতে চান তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ মজিবর রহমান বাটাজোর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। তার নির্বাচনী শ্লোগানে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়নের উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একটি উন্নত ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতার ওপর তিনি গুরুত্ব দিচ্ছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মজিবর রহমান বাটাজোর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচনে অংশগ্রহণের মধ্যদিয়ে তিনি ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাটাজোর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি, উন্নয়ন পরিকল্পনা ও অতীত কর্মকান্ড বিবেচনা করে ভোটাররা তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন সচেতন ভোটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin