রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল দল পাগল গাইবান্ধার সুন্দরগঞ্জের যুবক আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার হাল ছাড়েননি।

দলের প্রতি অন্ধবিশ্বাসী আবু বকর সিদ্দিক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য  ঢাকায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে ফেসবুকেসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিজেকে জাহির করছেন।
আবু বকর সিদ্দিক জানান,”মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমি যে ভাবেই হোক দেখা করতে চাই, নিজ মুখে সামনা-সামনি বলতে চাই দীর্ঘদিনের মনের ভিতরে জমানো কথা ও দল নিয়ে আমার নানান ভাবনার কথা, বলতে চাই সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হাজারো ত্যাগের কথা। সেটা যে কোনো মূল্যে হোক।

 সে আরও বলেন, মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে দেখা করতে চাই।”

উল্লেখ্য- মোঃ আবু বকর সিদ্দিক (২৮) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে।

তার রাজনৈতিক পরিচয়-

সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা নবীন দলের সাবেক সহ সাধারণ সম্পাদক, বর্তমানে সে ৭ নং রামজীবন ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস সচিব। এছাড়া সে ৫ আগস্টের আগে বিএনপির প্রত্যেকটি মিছিল-মিটিংয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানা গেছে। সে হাল ছাড়ার পাত্র নয় বলে অনেকে মনে করেন। এখন দেখা যাক প্রধানমন্ত্রী তাকে দেখা করার সুযোগ দেন কিনা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin